দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একটি দল কাজ করছিল। এ সময় একদল স্থানীয় ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আগে থেকেই বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরখান থানায় এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এমএস/